Friday, April 17, 2026

সুসংবাদ বনাম দুঃসংবাদ

একই সাথে দুটো সংবাদ এসে হাজির। একটা সুসংবাদ, আরেকটা দুঃসংবাদ। সুসংবাদটা এসেছে কাছ থেকে। দুঃসংবাদ একটু দূর থেকে। কখনো কখনো জীবন মানুষকে এমন অবস্থায় দাঁড় করায়। তখন সে বুঝে উঠতে পারে না তার কী করা উচিত। এই দেশের বাস্তবতায় আমাদের প্রতিনিয়ত এমনসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, আমরা আজকে যা করছি আগামীকাল তার বিপরীত অবস্থায় চলে যেতে পারি। সুসংবাদ উদযাপনেও আমাদের আশঙ্কা থাকে। নির্বিকার দার্শনিক কাঠিন্য নিয়ে সারা পৃথিবীকে উপেক্ষা করার শক্তি সবার থাকে না। যদি থাকতো তাহলে জীবনটা আরো সহনীয় হতো। সুসংবাদটা অনেককে আনন্দিত করেছে, কিন্তু দুঃসংবাদটা কাউকে প্রভাবিত করেনি। ওটা একান্ত আমার নিজস্ব। যদিও বেশ কিছুদিন ধরে জানি দুঃসংবাদটা আসছে। ওটা অনিবার্যই ছিল। তবু সুসংবাদটা ম্লান হয়ে গেছে দুঃসংবাদের ছায়ায়।

And I knew this would happen, and it has finally happened. Who knows what fate is waiting for us? We all reach the final destination. Goodbye, my friend. We had 42 years together...

No comments: