Wednesday, April 8, 2026

মানুষের পৃথিবীতে দানবের রাজত্ব

এক রাতের মধ্যে একটা সভ্যতা নিকেশ করে দেবার ঘোষণা দিতে পারে তেমন বিশ্ব উন্মাদ পৃথিবীতে আগে কখনো জন্মায়নি। শক্তিমানেরা যখন ধ্বংসের হুমকি দেয় সেটা তাদের পরাজিত হবারই বার্তা। আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। কিন্তু দুর্ভাগ্য, তাদের ইতিহাসে কোনো বিজয়ের উদাহরণ নেই। বারবার ধ্বংস করাই তাদের নিয়তি। ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, কোথাও জিততে পারেনি ওরা। শুধু ধ্বংসস্তুপে পরিণত করেছে পুরো জনপদকে। আমেরিকা কখনো বুঝলো না ধ্বংস দিয়ে বিজয় উদযাপন হয় না। ধ্বংস কখনো বিজয়ের নিদর্শন নয়। এবারও প্রচলিত যুদ্ধ কৌশলে আমেরিকা পুরোপুরি পরাজিত বলেই এই ধ্বংসের হুংকার।

যদি এই হুমকি বাস্তবায়িত হয় আগামীকাল বাকী পৃথিবী অপেক্ষা করবে নজিরবিহীন একটা প্রলয়ের জন্য। কারণ এই দানবের হাতে সীমাহীন ক্ষমতা। এই দানবকে থামাতে পারে তেমন কেউ নেই এই নীল গ্রহে। হাজার ক্ষমতা থাকলেও সভ্য জগতে প্রকাশ্যে কোনো সুস্থ মানুষ এমন কথা উচ্চারণ করতে পারে আমি ভাবতেই পারি না। লোকটা নিঃসন্দেহে নিকৃষ্ট স্যাডিস্ট কিংবা বিকৃত মস্তিষ্ক!
আমি এখনো বিশ্বাস করতে চাই, পৃথিবীতে মানুষেরাই রাজত্ব করবে। বিকৃত মস্তিষ্কের দানবেরা নয়।
Threatening a civilization's heritage isn't a show of strength; it is a confession of cultural illiteracy and a war crime against history itself. Do not reveal your impotence again and again Mr Giant Clown!


সূত্র: আমেরিকার উন্মাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়েছে আগামীকালের মধ্যে ইরানের সভ্যতা ধ্বংস হয়ে যাবে(পারমানবিক বোমা হামলা?)।

বোধশক্তিহীন এক অসভ্য, ইতর, অপরিমাণদর্শী অর্বাচীনের হাতে ক্ষমতা গেলে এমন কথাই শুনতে হয়। যে কথা হিটলারও বলতে সাহস করেনি। অথচ আমেরিকানরা এই উন্মাদকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেছে। তাদের ভুলের কারণে পুরো পৃথিবীকে মূল্য দিতে হবে।

No comments: