Showing posts with label শেষ তারিখ. Show all posts
Showing posts with label শেষ তারিখ. Show all posts

Tuesday, July 26, 2016

যে তারিখ লিখবে অন্য কেউ

যা কিছু না পাওয়ার আশংকা কিংবা আক্ষেপ ছিল একদিন, কালের স্রোতে ভাসতে ভাসতে একদিন তাও পাওয়া হয়ে যাবার পর বাকী থাকলো শুধু তোমাকে স্পর্শ করা৷ সে স্পর্শ না করলেও তুমি ঠিক ঠিক একদিন এসে স্পর্শ করে যাবে তাকে এমনকি বিসাদৃশ কোন স্থানে হলেও৷ যেমন স্পর্শ করলে জীবনানন্দকে ট্রাম লাইনে৷

তুমি কখনো মিথ্যে নও, অলীক নও৷ তবু তুমি কখন আসবে কেউ জানে না৷ নিজের এপিটাফ কেউ কেউ লিখতে পারলেও তোমার আগমনী তারিখ কেউ লিখে যেতে পারে না৷ তুমি যেদিন আসবে সেদিন তাকে চলে যেতে হবে৷ তারিখটা তাই লিখবে অন্য কেউ৷

তুমি শুধু জেনে রাখো তুমি তাকে নিয়ে যেতে পারো ঠিক৷ কিন্তু সে যা পেয়েছে তার অতীত আনন্দটুকু কেড়ে নিতে পারো না৷ সব পাওয়ার আনন্দ ঘোষণা তুমি আসার আগেই লিখে রাখলাম৷ এবার যখন খুশী আসতে পারো তুমি৷ তারিখ লেখার কলম কীবোর্ড তৈরী কোথাও!