Showing posts with label একাত্তর. Show all posts
Showing posts with label একাত্তর. Show all posts

Wednesday, April 6, 2016

নিঃশেষে প্রাণ ...........দুই

এই ছবিটি বহুল পরিচিত ৷ আমাদের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও তাঁর পরিবার৷

এটি একাত্তর নিয়ে দ্বিতীয় পারিবারিক ছবি যা আমাকে ভীষণভাবে আলোড়িত করে৷

এমন একটি পরিবারকে রেখে যে মানুষ মৃত্যুকে তুচ্ছ করে দেশকে মুক্ত করার জন্য শত্রু শিবিরে যুদ্ধ বিমান ছিনিয়ে নেবার কাজে ঝাঁপিয়ে পড়তে পারে তাঁদের শরীর কী পদার্থ দিয়ে তৈরী?

এইসব সংশপ্তক বীরকে আমরা সবাই কি ঠিকঠিক বুঝতে পারি? যদি না পারি তাহলে আমরা নিশ্চয়ই অমানুষ নেমকহারামের বাচ্চা!

নিঃশেষে প্রাণ...........এক

তাঁর নামটি আমাদের খুব চেনা৷ কিন্তু ছবিটা চেনা ছিল না৷ তাঁর পাশে দাঁড়ানো দুজনের নামও অনেকের চেনা৷ তাঁর অতি প্রিয় স্বজন৷ স্ত্রী ও কন্যা৷ হ্যাঁ তিনিই একাত্তরের পঁচিশে মার্চ রাতে পরীক্ষার খাতা দেখছিলেন জগন্নাথ হলের ভেতর নিজের নিরাপদ কোয়ার্টারে৷ তিনি ওই হলের আবাসিক শিক্ষক এবং ইংরেজীর অধ্যাপক৷ বিলেতের লোভনীয় জীবন ছেড়ে দেশের কাজ করতে চেয়েছিলেন৷ পাকি আক্রমনের আশংকায় বহু অনুরোধেও পালাতে রাজী হননি যিনি৷

পাকি জানোয়ারের দল নির্বিবাদী এই শিক্ষককে বেডরুম থেকে ধরে নিয়ে সামনের বাগানে গুলি করে ফেলে যায় প্রিয়তমা স্ত্রী বাসন্তী ও কন্যা দোলার চোখের সামনে৷ তিনি জ্যোতির্ময় গুহ ঠাকুরতা৷

১৯৭১ এর দুটি পরিবারের ছবি আমার চোখে সবচেয়ে বেশী পোড়ায় ৷ এটি প্রথম ছবি৷