আরেকটি বছর কি গেল আজ? ক্যালেন্ডারের হিসেবে তাই।
আমি আজ থেকে বছরের হিসেব বাদ দিয়ে দশকের খাতা উল্টালাম। আরো এক দশক কি গেল? নাকি দুই? আমি কি সময় খাতার দ্বিতীয় দশকে পৌঁছালাম? দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আমার দশক কোনটি নয়। আমি তোমাকে কতোকাল ধরে চিনি? আমি সময় ক্যালেন্ডারে তোমাকে চিনি না। আমি তোমাকে চিনি হৃদয় ক্যালেন্ডারে।
আমি তোমাকে জনম জনম ধরে খুঁজে যাই এখানে ওখানে সবখানে। আমি তোমাকে খুঁজে পাই না যুক্তি দিয়ে খুঁজি বলে। হৃদয় দিয়ে খুঁজতে আমি ভুলে গেছি ওটা অকেজো হয়ে গেছে বলে।
আমি কি তোমাকে মুক্তি দিয়েছিলাম? না। তোমার মুক্তি হয়েছে আলোয় আলোয়। তোমার মুক্তি আলোর ভীড়ে হারাতে ভালোবাসে। আমার যুক্তি তখন মিলায় বাতাসে। মুক্তি নিয়ে কোথায় হারালে তুমি? অসীম আকাশে মুক্তির গান বাজে দেশ মানচিত্রের সীমানা ছাড়িয়ে।
আমার কাছে তো দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। তবু আমি তোমাকেই ভালোবাসি - আমার দুঃখিনী বাংলাদেশ।
Saturday, December 31, 2011
Wednesday, December 28, 2011
বনলতার অসুখ
স্বার্থপরতার অলিগলি পেরিয়ে শীত কুয়াশার বেড়াজাল এড়িয়ে শেষরাতের স্বপ্নে ভেসে এলো- কাঁপানো জ্বর নিয়ে এলোচুলে বিছানায় শুয়ে বনলতার শরীর।
এত ছোট্ট স্বপ্ন আমি আর কখনোই দেখিনি।
এত ছোট্ট স্বপ্ন আমি আর কখনোই দেখিনি।
Monday, December 26, 2011
ফেরার
বললো না, থেকে যাও।
যাবার ইচ্ছে না থাকলেও চলে যেতে হলো।
বললো না, ফিরে এসো
ফেরার ইচ্ছে থাকলেও ফেরা হবেনা হয়তো।
বললো না, জেগে থেকো
ঘুমোনোর সময় না হলেও ঘুমিয়ে পড়তে হলো তাই।
আকাশ নেমে গেল ঢেউ ভাঙা নিঃসঙ্গ সৈকতে।
বলো, এখন তো দিন শেষ, তুমি ফেরার হও।
যাবার ইচ্ছে না থাকলেও চলে যেতে হলো।
বললো না, ফিরে এসো
ফেরার ইচ্ছে থাকলেও ফেরা হবেনা হয়তো।
বললো না, জেগে থেকো
ঘুমোনোর সময় না হলেও ঘুমিয়ে পড়তে হলো তাই।
আকাশ নেমে গেল ঢেউ ভাঙা নিঃসঙ্গ সৈকতে।
বলো, এখন তো দিন শেষ, তুমি ফেরার হও।
Monday, December 19, 2011
!!!!!
অচিন দেশ ডাকছে।
যেতে হবেই
যাবার আগে বলে যাবার নিয়ম?
নাহ!
বলে কয়ে যাওয়া বিব্রতকর
অপ্রস্তুত চলে যাওয়াই ঢের ভালো।
প্রস্তুত থেকো
মাঝপথে নেমে যেতে হবে ট্রেন থেকে।
Thursday, December 15, 2011
[ব] ন কবিতা
যখন কিছু লিখতে ইচ্ছে করে, কিন্তু মাথার ভেতরে কোন বাক্য কাজ করে না সেরকম দুঃসময়ে যেসব এলোমেলো বাক্য পয়দা হয় তাকে কোবতে বলে ভুল হতে পারে। যেমন-
বেহিসেবি কথা বলার একজন বন্ধু দরকার
বেয়াড়া সময় কাটানোর একটা জীবন
বেসামাল হারিয়ে যাবার একটা অরণ্য আর
বেহুদা লেখালেখি করার একটা খাতা
পাইনি পাইনি করে সব পাওয়া হয়ে গেলে
একদিন- বন্ধু এসে জানালো
এইসব পাগলামিতে কোন প্রেম নেই,
এর সবকিছুই অসুস্থতার লক্ষণ!
তারপর থেকে আমি হাসপাতালে বন্দী,
আর তুমি মুক্ত বিহঙ্গ।
http://www.amrabondhu.com/neer/2518
বেহিসেবি কথা বলার একজন বন্ধু দরকার
বেয়াড়া সময় কাটানোর একটা জীবন
বেসামাল হারিয়ে যাবার একটা অরণ্য আর
বেহুদা লেখালেখি করার একটা খাতা
পাইনি পাইনি করে সব পাওয়া হয়ে গেলে
একদিন- বন্ধু এসে জানালো
এইসব পাগলামিতে কোন প্রেম নেই,
এর সবকিছুই অসুস্থতার লক্ষণ!
তারপর থেকে আমি হাসপাতালে বন্দী,
আর তুমি মুক্ত বিহঙ্গ।
http://www.amrabondhu.com/neer/2518
[ব] ওপেনসোর্স ভালোবাসা
পাসওয়ার্ড ছাড়াই অবাক লগ ইন করলাম তোমার জীবনে-
ঠিক করে বলোতো,
এই উন্মুক্ত দ্বার কি কেবল আমারই জন্য?
নাকি সকল হ্যাকার পুরুষের জন্য!
ভেবেছি তুমি এক ওপেন সোর্স ভালোবাসা-
তাই ডিজিটালি আমি কেবল তোমাকেই চেয়েছি
...............................................................
এরর মেসেজ....ওরা বলছে ৫০ শব্দের কমে কোন অনুভুতি প্রকাশ নিষিদ্ধ।
...............................................................
তবে দীর্ঘসময় লগ ইন করেও তোমার মনের ভেতরে কোন ডাটা খুঁজে পাচ্ছি না।
জানি না কোথায় লুকিয়ে রেখেছো তোমার সোর্স কোড।
জানো কি তুমি, সোর্স কোড ছাড়া কতোকাল আমি তোমার প্রেমে এরকম মুগ্ধ থাকবো
http://www.amrabondhu.com/neer/1485
ঠিক করে বলোতো,
এই উন্মুক্ত দ্বার কি কেবল আমারই জন্য?
নাকি সকল হ্যাকার পুরুষের জন্য!
ভেবেছি তুমি এক ওপেন সোর্স ভালোবাসা-
তাই ডিজিটালি আমি কেবল তোমাকেই চেয়েছি
...............................................................
এরর মেসেজ....ওরা বলছে ৫০ শব্দের কমে কোন অনুভুতি প্রকাশ নিষিদ্ধ।
...............................................................
তবে দীর্ঘসময় লগ ইন করেও তোমার মনের ভেতরে কোন ডাটা খুঁজে পাচ্ছি না।
জানি না কোথায় লুকিয়ে রেখেছো তোমার সোর্স কোড।
জানো কি তুমি, সোর্স কোড ছাড়া কতোকাল আমি তোমার প্রেমে এরকম মুগ্ধ থাকবো
http://www.amrabondhu.com/neer/1485
[০০০০০০]............উড়ো হাওয়া
.........................
................
...........................
....................!!!!
................
...........................
....................!!!!
Subscribe to:
Posts (Atom)